❀
✦
❀
খেলতে নেমে কোনো পায়তারা নেই
ফ্রন্টফুটের ঝড়ো ব্যাটারু তিনি,
পদ্যের হোক অলি কিংবা গলি
অক্ষর নিয়ে খেলেন ছিনিমিনি ।
শস্য খামারের অভিজ্ঞ চাষি
জানেন চাল হয় কত মণ ধানে,
তাই খোলা মাটিতেই চাষাবাদ
যান নাকো মহাকাশ অভিযানে ।
হোক সে গঞ্জ কিংবা মহানগর
প্রেমপাখি সুযোগ পেলেই ওড়ে,
কবিতাকে কি কখনো বাধা যায়
থাকে সে রোদে, থাকে বৃষ্টি-ঝড়ে ।
স্রোতের খেলা আপনমনে চলে
তাতেও থাকে হারজিতের পাড়,
কাব্যমাঠে দারুণ দাপিয়ে বেড়াক
কবিতার যত অদম্য খেলোয়াড় ।
❀
✦
❀
💬 মন্তব্য করুন
আপনার মতামত জানান
এখনো কোনো মন্তব্য নেই
প্রথম মন্তব্য করুন!