🌸
🌺
🌹
🌷
🌻
🍃
🌿
🍂
🍁
🦋
🦋
✦ কবিতা

""চিকিৎসক-বন্দনা""

&
✍️ কবি

"শুভেন্দু কর"

📍 Subhendu kar
C/O- Nimai Chandra Kar
92/2/12,Old Police Line Road, Gorabazar,Berhampore, Murshidabad,742101,West Bengal
Mobile-8436610233
15 লাইক
241 দেখা
0 মন্তব্য
 ধরণীর কোণে আঁধার নেমেছে যবে,
 রুগ্ন শয্যায় মানুষ কাঁদিছে রবে—
 তুমি আসিয়াছ বিধাতার আশিস সম,
 বেদনা-হরণে ওগো ডাক্তার প্রিয়তম। 

 ছুঁয়ে দাও হাত স্নেহের শীতল টানে, 
 নতুন জীবন জাগে নিরাশায় প্রাণে।
 নিশীথ রাতের জাগরণী ধ্রুবতারা,
 তোমার পরশে ক্লান্তি হোলো যে হারা। 

 না চাহিতে যশ, না চাহিতে কোনো মান,
 মানুষের তরে সঁপিয়াছ তব প্রাণ। 
 ঝড়-ঝঞ্ঝায় টলে না তোমার মন, 
 তুমি যে সেবক, তুমিই পরম জন।

 ব্যাধির মেঘে তুমি আশার আলোকরেখা,
 তোমার মাঝে যে বিধাতার রূপ দেখা। 
 আর্তের ঘরে তুমি দেবতার দূত, 
 জুড়ায়েছ হিয়া হে মহৎ, অদ্ভুত। 

 সকল পেশার সেরা পেশা ডাক্তারি, 
 সেই পেশাতে উৎসর্গ জীবন তোমারি।
 নমি চরণে তোমার, হে প্রাণদাতা,
 তুমিই লিখেছ বাঁচার নতুন গাথা।

💬 মন্তব্য করুন

আপনার মতামত জানান

💭

এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করুন!