কতদিন পর তোর দেখা পেলাম হঠাৎ করে,
সময় প্রায় হয়ে গেল সেই বছর কুড়ি পরে।
মনে পরে খুব তোর কথা বৃষ্টি বাদল হলে,
ভিজতাম খুব মনে পড়ে তোর বৃষ্টির জলে।
দেখা হলে বুঝতাম তুই খুশি হতিস কত,
রাগ যত করতিস তুই ভালবাসতিস তত।
বাজ পড়লে ভয়ে আমায় জড়িয়ে তখন ধরে,
বুকের মাঝে মুখ লুকাতিস মনে কি তোর পড়ে!
কাঁপতিস খুব মুখ লুকিয়ে বৃষ্টি ভেজা বুকে,
ভাবতাম খুব তোকে নিয়ে থাকব ভীষণ সুখে।
এখনো তুই গুনগুনিয়ে গাস নাকি সেই গান,
যে গান শুনে আমার মনে উঠত খুশির বান!
তোর বৃষ্টি ভেজা চুলের গন্ধ আজও পাই,
বল দেখি তুই সেসব কেমন করে ভুলে যাই!
কিন্তু হঠাৎ চলেও গেলি আমায় একা করে,
এক লহমায় ডুবে গেলাম আমি অন্ধকারে।
এই দেখ তোকে দেখার পরে বকছি আমি খুব,
আজও কেমন স্মৃতির মাঝে দিচ্ছি শুধু ডুব।
তোর কথা আজ পরলে মনে কেমন যেন করে,
সেই তোর আজ দেখা পেলাম বছর কুড়ি পরে।
( ২০ লাইন)
💬 মন্তব্য করুন
আপনার মতামত জানান
এখনো কোনো মন্তব্য নেই
প্রথম মন্তব্য করুন!