🌸
🌺
🌹
🌷
🌻
🍃
🌿
🍂
🍁
🦋
🦋
✦ কবিতা

"কবিগুরু"

✍️ কবি

ডাঃ আব্দুল বাসেত

📍 MBBS Doctor,
From Basanti, South 24 Parganas.
Mobile No.- +919547660949
11 লাইক
126 দেখা
0 মন্তব্য
কবিগুরু 
 --- ডাঃ আব্দুল বাসেত 
 হে প্রিয় কবিগুরু, 
তুমি বাংলার আকাশে সদা দীপ্তিমান রবি, 
তুমি বাংলা সাহিত্যের কালজয়ী, অমর ছবি।
তুমি লিখেছো কত বিশ্বনন্দিত কাব্যগ্রন্থ, কত মধুর উপাখ্যান; 
তোমার গানে উজ্জীবিত হয়েছে বাঙালির প্রাণ। সাহিত্যে নোবেল এনেছে তোমার অনন্য 'গীতাঞ্জলি', 
তুমি বিশ্বমাঝে করেছো গর্বিত ভারতের নামখানি। 
সাহিত্যের সর্ব অঙ্গনে তোমার অবাধ বিচরণ, বিশ্ববাসী তোমাকে জানায় সদা উষ্ণ অভিবাদন। তোমার ছোটগল্প বাংলা সাহিত্যের এক নয়া আবিষ্কার,
তোমার সৃষ্টিরা চির হরিৎ, চির ভাস্বর। 
সম্প্রীতির তরে রয়েছে তোমার রাখি বন্ধন, 
তুমি চেয়েছো বাঙালির ঐক্য, দূর হোক বিভাজন। 
তুমি আছো অমর হয়ে বিশ্ববাসীর হৃদয়ে, 
তুমি আছো জেগে বাঙালির চিন্তা-ভাবনায়, দৈনন্দিন জীবনে।   

💬 মন্তব্য করুন

আপনার মতামত জানান

💭

এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করুন!