🌸
🌺
🌹
🌷
🌻
🍃
🌿
🍂
🍁
🦋
🦋
✦ কবিতা

"কবিতা আমার মন"

✍️ কবি

কিশোর ব্যানার্জ্জী

📍 ঘোরদৌড়চটি, উদয়াচল পাড়া, গোপালনগর, পো_শ্রী পল্লী, ৭১৩১০৩
পুর্ব বর্ধমান,
8 লাইক
70 দেখা
0 মন্তব্য
কবিতা আমার মন
আমার কবিতায় প্রেরনা জোগায়
মনের লেখা থেকে ভাবনা শেখায়।
বিশ্বকবি আছে মনের হৃদয়ে আকা
আমার ভাবনা লেখায় মনে ভালবাসা।
মন বড় ভাবনায় ব্যাস্ত কি লিখব ভাবি
কবিতা লিখে বিশ্বকবি আয়নায় দেখি।
আমার লেখায় বিশ্বকবি ভেসে ওঠে
দেখি আর ভাবি মন আকাশে ওড়ে।
একাকী বাগানে বসে আছি দেখি আকাশ
ভোরের আকাশে সুর্যের লাল ফোকাশ।
শীতল হাওয়া বয়ে চলে আমার শরীরে
পাখিরা গাছের ডালে নিজের মনে ডাকে।
ভোরের আভাসে রবীন্দ্রসংগীতের গান
কে যেন করে গান এত মধুর সুরে টান।
কবিতায় মন আমার কবি রবির প্রতি
আমার লেখায় কলম অ আ মন দেখি।

💬 মন্তব্য করুন

আপনার মতামত জানান

💭

এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করুন!