❀
✦
❀
কালের কৈশোর বিনাশ ভাস্কর সিনহা ঘড়ির কাঁটা চলে ছুটে, না থামে ফিরে পুরোনো ডায়েরির পাতা পড়ে জীর্ণ প্রাচীরে স্মার্টফোনের স্পর্শে হারিয়ে উষ্ণতা বুকের ভেতর জমে নোনা বিষাদের পাথর। প্রেম এখন ডিজিটাল ফ্রেমে বন্দী হাতে লেখা চিঠি জ্বলে দগ্ধ হলুদ পরিবারের স্নেহ হারিয়েছে বার্তার ভিড়ে ডালে বসা পাখি চলে গেছে দূরে। মাটির গন্ধ এখন সুগন্ধি বোতলে নতুন প্রজন্ম চেনে না পুকুরের তল ছাদের চাঁদ লুকায় মোবাইল আলোয় অতীতের ব্যথা জমে কৃত্রিম হাহাকারে। পুরুষের শপথ বিকায় অফিসের নামে স্ত্রীর অশ্রু মিশে কফি কাপে থামে বিশ্বাস খসে পড়ে হোয়াটসঅ্যাপে কালবোশেখি ঝড়ে উড়ে যায় ঘরের ছাদ। ঐতিহ্যের বীজ মরে কংক্রিটের তলে নতুন দিন ডাকে স্মৃতিহীন অন্ধকারে আমি দাঁড়াই ভাঙা সেতুর প্রান্তে চেয়ে সময়ের ডাকে সাড়া দেয় শুধু স্মৃতি।
❀
✦
❀
💬 মন্তব্য করুন
আপনার মতামত জানান
এখনো কোনো মন্তব্য নেই
প্রথম মন্তব্য করুন!