🌸
🌺
🌹
🌷
🌻
🍃
🌿
🍂
🍁
🦋
🦋
✦ কবিতা

"ক্লান্তভূমির চর।"

✍️ কবি

শুভব্রত মণ্ডল

📍 Name - Suvabrata Mandal
Vill +Post- Srinarayanpur
Ps- Dholahat
Pin-743399
Contact number - 9749967128
2 লাইক
32 দেখা
0 মন্তব্য
ক্লান্তভূমির চর। 
------------
 ক্লান্ত শহরের উদাস দুপুরে আমি একা চিন্তা মগ্ন! 
 বদলে যাচ্ছে সব, কিন্তু বদলাচ্ছে কি মানুষের মন? 
শেষ হতে চলেছে পরিবেশের ইকোসিস্টেম,
 হারিয়েছি-
প্রকৃতির বন্ধুকে, যারা করে পরিবেশ রক্ষা, 
খুব একটা যায় না দেখা-
ওই সুন্দর কাঠবিড়ালি কে, তার সাথে জ্বলে না কো জোনাকির আলো !
এই নীরব ধ্বংস কি আমাদের পক্ষে ভালো, কে দেবে এর উত্তর ?
যে মা-টিকে কর্ষণ করে সোনার ফসলের লোভে করছি আমরা চাষ। সেই মাটির স্বাস্থ ভালো রাখে যারা; 
আমরা নষ্ট করছি তাদের বসবাস। 
 পৃথিবী ক্লান্ত,শহর ক্লান্ত, ক্লান্ত সবুজ বন,তাইতো সমুদ্রের ঢেউ হয়েছে অশান্ত আমিও চিন্তার শহরে করি বাস।
 তবুও সবুজ পৃথিবী ভালোবাসে আমাকে,
ঘুমিয়ে যেতে ইচ্ছে জাগে নীরব শান্ত সবুজ ঘাসে।।




 🙏🙏🙏🙏🙏🙏🙏 
সারা ভারত কবিতা প্রতিযোগিতা 
 

💬 মন্তব্য করুন

আপনার মতামত জানান

💭

এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করুন!