জানি সুখ এ জগৎ এ বড়ই ঠুনকো
এই আসে আবার কোথায় যেনো
যায় হারিয়ে এক নিমিষে
দেখা পাওয়া যায় না কো আর এ ধরাতে।
সুখের খোঁজ মেলে না কো -
বন্ধু এত সহজে
যদি তুমি ভাবো পাবে তুমি একনিমিষে -
তবে তুমি বড়ই মূর্খ হে।
সুখ যে আসে আর যায় চলে
থাকে না বেশিদিন এক ভাবে
সুখের কাঁটা যত দ্রুত ঘোরে
জানবে তুমি এবার আঁধার আসছে
সুখের মায়ায় পড়লে তুমি
সব ভাববে তুমি পানি কা পানি
সব কিছুই হয়ে যাবে এক চুটকি তে
কুছ পরোয়া নেই কো আর আমাদের।
যত সুখ ছিল বুঝি এ জগতের মাঝে
বোধ হয় অল্প কিছু পেয়েছি আমি তা থেকে
সবই নাম না জানা রূপসাগরের মাঝে
হবে বিলীন তুমি নিশ্চয় সুখের গহ্বরে।
💬 মন্তব্য করুন
আপনার মতামত জানান
এখনো কোনো মন্তব্য নেই
প্রথম মন্তব্য করুন!