🌸
🌺
🌹
🌷
🌻
🍃
🌿
🍂
🍁
🦋
🦋
✦ কবিতা

"আমার মৃত্যু হয়ে গিয়েছে"

✍️ কবি

গৌতম ঘোষ-দস্তিদার

📍 কলকাতায়ই জন্ম। প্রেসিডেন্সি কলেজ, যাদবপুর কি স্ত্রাসবুর্গ বিশ্ববিদ্যালয়ে ব্যাকবেঞ্চারের উপাধি ছিল ছাত্রদিনের সেরা পুরস্কার। দেখতে দেখতে সে প্রায় চার-চারটে দশক পেরিয়ে গেল – কলকাতা<->অজয়মেরু<->মাদ্রাজ<->মাঝ-প্রাচ্যে বেলাগাম ফরাসি ইংরেজি আর বাংলা পড়িয়ে ক্লান্তপ্রাণ তবু অনবসৃত অধুনা! তদুপরি যুগলবন্দি সেধেছে শখের সাংবাদিকতা – বেশিটাই যদিও ইংরেজিতে।তবুও অবসর যা থেকে আজও মেলেনি তা হল, গল্প ও কবিতা লেখা এবং সম্পাদনা – যুগপৎ তিন ভাষায় – বাংলা, ইংরেজি ও ফরাসিতে।
বিগলিত করুণা জাহ্নবী যমুনারগহনগিরিকন্দরে পিতৃদেব বাসাবদল করে চলে গেলেন।শঙ্কু মহারাজ নামের আবডালে টুকটাক ওঁর ভ্রমণের রোজনামচা লিখে বেড়াতেন। উত্তরাধিকার থেকে প্রাপ্ত শব্দশ্রমের সেই দুরারোগ্য ব্যাধিই আজ জীবনসায়াহ্নে পৌঁছে বুঝি বা ক্রনিক হয়ে দাঁড়িয়েছে…
- Gautam GHOSH-DASTIDAR,
- 52/A BABU BAGAN LANE, KOLKATA – 700 031
dastidarlinguaid@gmail.com
+91 – 91639 28219
(To ensure effective communication, this phone number does not accept voice messages or calls due to a hearing impairment. For all inquiries, a text message or an email would be gratefully appreciated. Thank you for your kind understanding.)
2 লাইক
33 দেখা
0 মন্তব্য
এ জন্মের মতো আমার মৃত্যু হয়ে গিয়েছে;
ঠিক কীভাবে যে কী হয়ে গেল জানি না
জীবিত থাকলে হয়ত জেনেও উঠতে পারতাম
কিন্তু সে জীবনকে হারিয়ে আজ আমি মৃত
কিছুই আর মনে করে উঠতে পারছি না;
শুধু এটুকই ঠাহর করতে পারছি বেশ –
আমার মৃত্যু হয়ে গিয়েছে
এ জন্মের মতো আমার মৃত্যু হয়ে গিয়েছে;
আমার শরীর ছেড়ে আমার হৃদয় ছেড়ে আমার মস্তিষ্ক ছেড়ে
বেশ খানিকটা পথ চলে এসেছি আমি! 
এই মৃত শরীরটাকে টানতে টানতে নিয়ে যাই
আমার জন্য নির্ধারিত সেই নির্বাচনের বুথে 
আমার শব তাই পঙ্ক্তিবদ্ধ থেকে আইন অমান্য না করে
ভোট দিয়ে আসে - গণতন্ত্রের পঞ্চবার্ষিকী বিসর্জনে যোগ দিয়ে আসে শাসকের কথায় সে ভোট দেয়...
শাসকের কথায় সে শুধু বেঁচে উঠতে পারে না!
জ্যান্ত পুরে মরার থেকে এ সুহ্মদেশে
মৃত নির্বাচক হয়ে বেঁচে থাকাই ভাল!
আর ঠিক সে কারণেই বুঝি আমার মৃত্যু হয়ে গিয়েছে
এ জন্মের মতো আমার মৃত্যু হয়ে গিয়েছে… 

💬 মন্তব্য করুন

আপনার মতামত জানান

💭

এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করুন!