কাঁচের ওপারে স্থির দাঁড়িয়ে আছে এক শান্ত অবয়ব,
তার চোখেমুখে লেগে থাকে প্রতিদিনের চেনা ক্লান্তি ।বাইরের পৃথিবী যখন গিরগিটির মতো রঙ বদলায় নিয়মের ঘেরাটোপে, ভেতরের মানুষটা তখন নিজের সাথেই খেলে লুকোচুরি ।
হঠাৎ করেই আয়নার সামনে এসে থমকে দাঁড়াই আমি,
খুঁজে ফিরি হারিয়ে যাওয়া সেই দূরন্ত শৈশবের আলো ।
কিন্তু কাঁচের ভেতর থেকে কেবলই এক বিষণ্ণ ছায়া,
নীরবে আমাকেই যেন প্রশ্ন করে যায় অনবরত ।
এই যে আমি বাইরে দাঁড়িয়ে হাসছি সবার সাথে,
ভেতরের প্রতিবিম্ব কি তবে আমারই এক গোপন রূপ ?
সেখানে লুকানো আছে কত শত না-বলা অভিমান দুখ,
আর জমাট বাঁধা মেঘের মতো কিছু চাপা কান্না !
একদিন হয়তো এই কাঁচের টুকরোটাও ভেঙে পড়বে,
মিশে যাবে আমার অস্তিত্ব আর তার মৌন কান্না ।
তখন প্রতিবিম্ব আর প্রতিবিম্ব হয়ে থাকবে না কোনোদিন,
আমরা দুজনেই হারিয়ে যাবো মহাকালের এক সীমানায় ।
তবু প্রতিদিন সকালে উঠে আবার সেই আয়নায় তাকাই,
নিজেকে নতুন করে চিনে নেওয়ার এক ব্যর্থ চেষ্টায় ।
কাঁচের ওপার থেকে হাত বাড়িয়ে দেয় অন্য এক আমি,
যে আজও হেঁটে চলে নিজস্ব ছায়া আর আলোয় ।
*******
ADDRESS -
BIMALSHANKAR DAS (VRIGU)
BOOK POINT
FULIA TOWNSHIP
FULIA COLONY SANTIPUR
NADIA
PIN - 741402
WEST BENGAL
(M) - 7908078575
💬 মন্তব্য করুন
আপনার মতামত জানান
এখনো কোনো মন্তব্য নেই
প্রথম মন্তব্য করুন!