আমরাও আছি!
সরজিৎ মণ্ডল
ফুল-ফল লতাপাতা দিয়ে সাজানো
দেওয়ালে সবুজের পালিশ মস
আমার একাকীত্ব সাজাতে
শরীরিদের ভাগিয়ে নিশ্চুপ হয়ে অপেক্ষারত
অনেক গাছপালাও এগিয়ে এসেছে
তার উঠোনে ছায়া মাখাতে
দিবাকর পাটে যেতেই
অন্ধকার ঢেলে নীরব নিশুতি রাত
আমাকে হারিয়ে যেতে বলল
আমি অন্ধের চোখে প্রকৃতির শোভা
পুরো ভোগ করছি আর ধন্যবাদে ব্যস্ত
সত্যি কি একা আমি?
তিনি তো আছেনই, আর আছে
কালো মেঘচেরা বিজলীর আলো,
পাখি শেয়ালের নিস্তব্ধতাভেদী বাণ,
অধৈর্য হাওয়ার স্তিমিত নিশ্বাস,
ফিসফিস আর উপচে পড়া ভিড়!
সামনের চেয়ার টেনে বসল তারা!
‐---------------------
💬 মন্তব্য করুন
আপনার মতামত জানান
এখনো কোনো মন্তব্য নেই
প্রথম মন্তব্য করুন!