সুন্দর সুন্দর ঘরে,
রাজমহলে, প্রাসাদে,
বসে যারা নিয়ম তৈরি করবে
তাদের কি আর রক্ত ঝরবে !
রাস্তায়,ঘাটে, মাঠে,
যারা দু-বেলা অন্নের জন্য
ছুটে বেড়াবে ,আর
ঈশ্বর এর উপর ভক্তির জন্য
দিন রাত মন্দির মসজিদ ছুটবে,
তারাই মরবে ।
তাদের কাছে আছে
তোমার আমার মতো
লোকেদেরকে মারার মত কত কল,
তুমি আমি তাদের সাথে লোড়বো কি করে
নিয়ে শুধু মাত্র বাহুর বল?
দেশ ছিল পরাধীন
সব সময় বাঁচতে হত হয়ে হীন,
এখন সবাই স্বাধীন ,
দিন বদলেছে,যুগ পেরিয়েছে,
কিন্তু কলকব্জা গুলো আগের মতই রয়ে গেছে।
💬 মন্তব্য করুন
আপনার মতামত জানান
এখনো কোনো মন্তব্য নেই
প্রথম মন্তব্য করুন!