🌸
🌺
🌹
🌷
🌻
🍃
🌿
🍂
🍁
🦋
🦋
✦ কবিতা

"পুণ্যতোয়া"

✍️ কবি

বিশ্বজিৎ বাউনা

📍 1)
Address:
Dr. Biswajit Bauna
S/O-Matilal Bauna
Vill-Kultapara
P.O-Saharda
P.S-Pingla
Dist-Paschim Medinipur
PIN-721131
West Bengal, India.

Mobile WhatsApp: 9735760723

Email: biswajitbauna2016@gmail.com

2) সংক্ষিপ্ত পরিচিতি:

ড: বিশ্বজিৎ বাউনা

জন্ম ১৯৮৬। পশ্চিম মেদিনীপুরে। পিংলায়। পড়াশোনায় চিরদিনই মেধাবী। ২০০২-এ মাধ্যমিকে ৫৪ তম স্থান অধিকার করেছিলেন। ২০১০-এ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এমএ (ফার্স্ট ক্লাস/ সিলভার মেডেলিস্ট)। বি.এড., পিএইচডি। জেনারেল ক্যাটেগরিতে ইউজিসি নেট (NET) ও ওয়েস্ট বেঙ্গল সেট (SET) কোয়ালিফায়েড। পেশায় এইচ এস শিক্ষক। ২০১১ থেকে শিক্ষকতা করছেন ঘাটালের গৌরা সোনামুই কেবিএ শিক্ষায়তনে। 'দেশ' পত্রিকা ছাড়াও স্বনামধন্য বিভিন্ন পত্র-পত্রিকায় তার লেখা প্রকাশিত হয়েছে। ভিন্ন জার্নালে গবেষণামূলক প্রবন্ধের পাশাপাশি মূলত কবিতাই লেখেন। গল্পও লেখেন।
পেয়েছেন 'দ্বৈরথ সাহিত্য সম্মান', 'চূনী কোটাল স্মৃতি সম্মান', 'বিভূতিভূষণ স্মৃতি পুরস্কার', 'কবি যতীন্দ্রমোহন বাগচী স্মৃতি পুরস্কার' ও "দীপায়ন-২"(দীপঙ্কর চট্টোপাধ্যায় স্মৃতি পুরস্কার)।
0 লাইক
48 দেখা
0 মন্তব্য
পুণ্যতোয়া 
বিশ্বজিৎ বাউনা 

ঝরাপাতা থেকে স্মৃতি আজ নেমেছে চোখের বয়ামে,
আহুতি-প্রবণতা হাহাকার রাখে ভাঙা মেঘের খামে।

বাতাস নিচু হয়ে আসে, গুমোট কাতরায় আহ্নিকে--
বশীভূত প্রহরের ঘোরে বৃথা দিন কাটে, ছায়াকে লিখে।

বন্ধনী কবলিত হই, কাটাকুটি জুড়ে একা মলিন। 
স্থানুবৎ পড়ে থাকি যেন ভীতু পাখির ডিমে প্রোটিন।

আমার তরল ডানা হতে চায় গাঠনিক, ভাসমান...
জানি তোমার স্পর্শে লুকিয়ে সেই সঞ্জীবনী ত্রাণ। 

সেই উষ্ণতা কামনা করি, সেই আলিঙ্গন, অনুরাগ--
যা পাঁজরে ফুটিয়ে তোলে কোটি ভুঁইফোঁড় পরাগ।

অথচ সেই বিভা বিনিময়ে তুমি রেখেছো কৃপণতা, 
দৃশ্যত সামাজিক উঁই কুরে কুরে খায় বাঁজা নম্রতা।

খেচর গুলিয়ে যায় ঘোলাটে শূন্যের টানে, দূরে--
দ্রাঘিমাবিলাস আহত হয়ে পড়ে থাকে তীব্র ক্ষুরে।

ভাঙা অক্ষরে ইচ্ছে প্রবহমান, কামনা পূণ্যতোয়া...
ভঙ্গিল দাহে জেগে, বুঝি আজো তোমাকে হয়নি ছোঁয়া।

💬 মন্তব্য করুন

আপনার মতামত জানান

💭

এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করুন!