উন্নতবক্ষা রমণীর কাছে সঁপে
দিলাম মাথা।
প্রাকৃতিক কোন কাঁটাছেঁড়ার মাঝে,
আমার চুলের মুঠি খামচে ধরেছিল সে।
জীবন রগড়ে বার করে নিয়েছিল,
ময়লা রক্ত যত!
পৃথিবীটা তখন পদ্মরাগ মণির মত জ্বলছে।
যেন শতবর্ষের অনিদ্রা শেষে, অতৃপ্ত দেবতার
কাঙ্খিত ঘুম এনে দেবে,
এমন একটা নিজস্ব সেলুন!
জোনাকির আত্মার মত টিমটিমে আটপৌরে আলোয়
আয়নার গায়ে সীমাহীন অগোচর।
বাল্বের রং ফ্লুরোসেন্ট ব্লু,
কার্মিক লিবিডোর রং ও তাই।
ঠিক তখনই অন্ধ আর মহাকালের মাঝে
জন্ম নেয় এক স্বর!
যেন বিক্ষুব্ধ একটা হরিণ!
ছুটে বেড়ায় সেলুনের বিপণনকেন্দ্রটি জুড়ে।
শিং দুটিতে তার গিজগিজে পোকা
আর অনেকখানি রক্ত লেগে আছে।
💬 মন্তব্য করুন
আপনার মতামত জানান
এখনো কোনো মন্তব্য নেই
প্রথম মন্তব্য করুন!