🌸
🌺
🌹
🌷
🌻
🍃
🌿
🍂
🍁
🦋
🦋
✦ কবিতা

"দেশকে ভালোবাসি"

✍️ কবি

রতন বসাক

📍 আমি একজন ভারতীয় বিমান বাহিনীর প্রাক্তন সৈনিক। জন্ম ফেব্রুয়ারি ২৬, ১৯৬৭ ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ, কলকাতা। শিক্ষাগত যোগ্যতা হলো স্নাতক (B.A.)। জুন - ২০১৮ খ্রিস্টাব্দ থেকে ফেসবুকে কবিতা, ছড়া ও প্রবন্ধ লেখা শুরু করি। আমার লেখা যৌথ কাব্য সংকলন ২৫ ও ১টি একক পারমাণু কাব্য সংকলন বের হয়েছে। আজ পর্যন্ত ফেসবুকের বিভিন্ন গ্রুপ থেকে সম্মাননা প্রাপ্ত ছড়া/কবিতা : ৭৫০০, অনুগল্প : ১৭ প্রবন্ধ : ২০০ এর বেশি লিখেছি এবং লিখছি।

My address :-
Ratan Basak,
No. 2, Bankimnagar,
P. O. - Authpur,
Dist. North 24 Parganas,
West Bengal - 743128
Mob. No. 9830399737
e-mail - ratan267@rediffmail.com
0 লাইক
36 দেখা
0 মন্তব্য
 জন্ম আমার ভারতবর্ষের
পশ্চিমবঙ্গে হয়, 
ইচ্ছে মতো থাকতে পারি 
 সরিয়ে সব ভয়। 

এখানে খুব ভালো লাগে 
থাকুক যতই দুখ, 
দেশের বুকে বলতে পারি 
আছে বেশি সুখ। 

 দেশের খেয়ে দেশের পরে 
মানুষ আমি হই, 
দেশকে সত্যি ভালোবাসি 
দেশের শত্রু নই। 

দেশের শিক্ষা নিয়ে আমি 
জ্ঞান বাড়িয়ে যাই, 
দেশের হিতে ভালো কিছু 
করতে সদাই চাই। 

মন ভরে যায় জন্মভূমির 
পেলে মাটির ঘ্রাণ, 
প্রয়োজনে দেশের স্বার্থে
দিতে পারব প্রাণ।    

💬 মন্তব্য করুন

আপনার মতামত জানান

💭

এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করুন!