কবিতার নাম : "আমি তো বাঁচতে চেয়েছিলাম"
কবির নাম : শ্রী সুজন দাস
==================== আমি তো বাঁচতে চেয়েছিলাম হ্যাঁ,আমি তো শুধু একটু বাঁচতেই চেয়েছিলাম,
নিষ্পাপ ফুলের মতই আমি সুগন্ধ ছড়াতে চেয়েছিলাম দুষ্টুমিষ্টি স্বপ্নেভরা উড়ন্ত পাখির উচ্ছ্বাস হতে চেয়েছিলাম ।
কিন্তু ঐ নরপিশাচগুলো আমায় আর বাঁচতে দিলো না ওদের বিকৃত যৌনলালসা আমায় আর ঘরে ফিরতে দিলো না, কিন্তু আর কত ? আর কত ? আর কতদিন এইভাবে চলবে ? মেয়ে হয়ে জন্মালেই কি পশুর মত ওরা ছিড়ে ছিড়ে খাবে ? হায় রে সমাজ,হায় রে তোমার বিচারব্যবস্থা
বিচারের বাণী আজও মুখ লুকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, প্লটগুলো,চরিত্রগুলো শুধু পাল্টে পাল্টে যাচ্ছে
কিন্তু নিগৃহীতা,লাঞ্ছিতা মেয়েরা লজ্জায়,ঘৃনায় কাঁদছে - শুধুই কাঁদছে...
💬 মন্তব্য করুন
আপনার মতামত জানান
এখনো কোনো মন্তব্য নেই
প্রথম মন্তব্য করুন!