🌸
🌺
🌹
🌷
🌻
🍃
🌿
🍂
🍁
🦋
🦋
✦ কবিতা

"হারানো শৈশব"

✍️ কবি

প্রিয়ব্রত দাস

📍 PRIYABRATA DAS
VILL + PO- TILKHOJA, PS- MOYNA, DIST- PURBA MEDINIPUR, PIN- 721629
CONTACT - 8016811886, 8250485373

প্রিয়ব্রত দাস, জন্ম পূর্ব মেদিনীপুর জেলার তিলখোজা গ্রামে। পিতা প্রনবেশ দাস, মাতা তনুশ্রী দাস, সহধর্মিনী সঞ্চয়িতা ও ছোট্ট আলেখ্য। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় স্নাতকোত্তর পাশ করে বর্তমানে আইআইটি খড়গপুরে কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরী অফ ইন্ডিয়া প্রজেক্টে কর্মরত। পাশাপাশি চলতে থাকে সাহিত্যপ্রয়াস ও বিজ্ঞান সচেতনতামূলক কাজ। বিভিন্ন পত্রপত্রিকা, সংকলন ও ওয়েব ম্যাগাজিনে লেখালেখির পাশাপাশি বেতার মাধ্যমে লেখনীর প্রথম আত্মপ্রকাশ ঘটে প্ৰখ্যাত গায়ক সুরজিৎ চ্যাটার্জীর "সুরজিৎ ও বন্ধুরা কবিতাক্লাব" এর হাত ধরে, ৯১.৯ ফ্রেন্ডস এফএম - এ। ২০২৬ এর কলকাতা বইমেলায় অক্ষর সংলাপ প্রকাশন এর সহযোগিতায় প্রকাশিত 'হাজার রঙের ক্যানভাস' কাব্যগ্রন্থ দিয়েই তাঁর প্রথম একক কাব্যযাত্রার সূচনা।
0 লাইক
42 দেখা
0 মন্তব্য
জীবন পথে পাল্টেছে আজ কত শত আয়োজন,
স্মৃতির পাতায় ধুলো জমেছে, বদলেছে এ জীবন।
যান্ত্রিকতার এই খাঁচায় আজ মনটা হাঁপিয়ে ওঠে,
পুরানো সেই দিনগুলো সব মনের কোণে জোটে।

কোথায় হারালো কানামাছি আর সেই গোল্লাছুট,
সাথীদের সাথে দিনভর ছিল আনন্দের লুট।
রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে কাদা মেখে গান গায়,
মেঠো পথ ধরে হেঁটে চলা আজ কেবল ভাবনায়।

বিকেলের নীল আকাশে যখন উড়ত রঙের ঘুড়ি,
আনন্দে মন উঠতো মেতে নিয়ে স্মৃতির ঝুড়ি।
কাগজ-তরী ভাসত যখন আষাঢ়ের ঘোলা জলে,
হৃদয় তখন হারিয়ে যেত বৃষ্টি ফোঁটার কলরোলে। 

এখন কেবলই দীর্ঘশ্বাস আর যান্ত্রিক কোলাহল,
স্মৃতিরা হৃদয়ে ভিড় করে রোজ হয়ে ওঠে চঞ্চল।
হারানো সে সোনালী সময় ডাক দিয়ে যায় পিছে,
বর্তমানে সব বৈভব যেন বড্ড লাগে মিছে।

পুরানো দিনের অমলিন ছবি মনের মাঝে আঁকা,
শৈশব মানেই মুক্ত পাখির আকাশ জুড়ে পাখা।
অতীতের সেই সুরটুকু আজো বাজে মনের কানে,
জীবন যেন ফিরে ফিরে চায় হ্যামেলিনের টানে।

💬 মন্তব্য করুন

আপনার মতামত জানান

💭

এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করুন!