🌸
🌺
🌹
🌷
🌻
🍃
🌿
🍂
🍁
🦋
🦋
✦ কবিতা

"স্বাধীনতা ঠিকানা"

✍️ কবি

রনতোষ কুমার দেব

📍 Ranatosh Kumar Deb
Krishnanagar, Natun Pally
Agartala, Tripura (W)
Pin No.-799001
Phone No.-9774595004
email-ranatosh.deb@gmail.com
0 লাইক
44 দেখা
0 মন্তব্য
স্বাধীনতা মানে শুধু পতাকার উড়ান নয়, মানুষের মুখে সত্য বলার সাহস। স্বাধীনতা মানে অন্যায়ের বিরুদ্ধে নীরব না থেকে জেগে ওঠা প্রতিবাদ। রক্তে লেখা ইতিহাস আজও ডাকে, ভুলে যেও না সেই অমর আত্মত্যাগ। যে মাটিতে জন্ম, যে আকাশে নিঃশ্বাস, সেই দেশই আমাদের প্রথম অনুরাগ। ধর্ম নয়, বিভেদ নয়, মানুষ হোক মানুষের পরিচয়। ঘৃণার দেয়াল ভেঙে গড়ি ভালোবাসার নতুন বিজয়। ক্ষুধার্ত শিশুর হাসি ফিরুক, কৃষকের ঘরে উঠুক আলো। শ্রমিকের ঘামে ফুটুক আগামী, দেশ হোক আরও নির্মল, আরও ভালো। স্বাধীনতা প্রতিদিনের প্রতিজ্ঞা, ন্যায়ের পথে দৃঢ় পদচারণা। কলমে জাগুক বিবেকের আগুন, হৃদয়ে থাকুক মানবতার প্রার্থনা। পনেরোই আগস্ট শুধু উৎসব নয়, এ আমাদের আত্মার অঙ্গীকার। দেশকে ভালোবেসে কাজ করে যাও— সেটাই স্বাধীনতার প্রকৃত অধিকার।

💬 মন্তব্য করুন

আপনার মতামত জানান

💭

এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করুন!