🌸
🌺
🌹
🌷
🌻
🍃
🌿
🍂
🍁
🦋
🦋
✦ কবিতা

"কবরের ডাক"

✍️ কবি

মমিরুল ইসলাম

📍 Name: Monirul Islam
City: Rampurhat
Locality: Sukanta Pally
District: Birbhum
State: West Bengal
PIN Code: 731224
Phone: 9091002020
0 লাইক
42 দেখা
0 মন্তব্য
কবরের ডাক 
মমিরুল ইসলাম 

থাকবে যখন মৃতদেহ মাতৃকার এই কোলে,
দিন ফুরালেই চেনা মানুষ সবাই যাবে ভুলে।
যাদের তুমি বাসলে ভালো দিয়ে নিজের সুখ,
কেউ তো এসে দেখবে না আর তোমার মলিন মুখ।

ধন-দৌলত দালান-কোঠা পড়েই রবে পিছে,
বুঝবে সেদিন মানব তুমি সব আয়োজন মিছে।
মিথ্যে মোহে কাটিয়ে দিলে অমূল্য এই বেলা,
আঁধার ঘরে বুঝবে তখন জীবন নয় তো খেলা।

মিলিয়ে যাবে অহংকার আর রূপ-যৌবনের আলো,
পরকালে মুক্তি পাবে যদি কর্ম ভালো।
মাটির ঘরে একলা তুমি, সঙ্গী কেহ নাই,
পুণ্য ছাড়া সেই আঁধারে পাবে না তো ঠাঁই।

সাঙ্গ হবে দুনিয়ার এই মিছে কোলাহল,
কাজে দেবে না তো আর চোখেরও সেই জল।
 অন্ধকারের সঙ্গী হবে শুধুই নেক আমল,
খোদার রহম ছাড়া হবে জীবন যে বিফল।

রূহ সেদিন দেবে হিসাব কবরমাঝে শুয়ে,
যাবে সেদিন সকল মায়া অশ্রুজলে ধুয়ে।
হে দয়াময়, দিও ঠাঁই জান্নাতেরই ঘরে,
তোমার রহম ঢেলে দিও কবরের ঐ তরে।


💬 মন্তব্য করুন

আপনার মতামত জানান

💭

এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করুন!