🌸
🌺
🌹
🌷
🌻
🍃
🌿
🍂
🍁
🦋
🦋
✦ কবিতা

"লালসা"

✍️ কবি

রাহুল ঘোষ

📍 NAME-RAHUL GHOSH
VILL-BELDANGA
PO-KUSTHALIA
DIST-BANKURA
PIN-722133
PH-8670541641
0 লাইক
46 দেখা
0 মন্তব্য

#লালসা,

#রাহুল ঘোষ,


আমার বিক্রি হয়ে গেছে বাড়ির উঠোন,

পারাপারের রাস্তাও যথাযত বিলুপ্তির পথে।

লাঙ্গল,কাস্তে,গাঁইতি এমনকি-

গবাদিদেরও তারা রেয়াৎ করেনি।

অনায়াসেই ওরা বাড়ির ভেতর ঢুকে পড়ে,

যেমন করে এদেশের বুকে পা রেখেছিল।

ওই সাদা চামড়ার লোক গুলো,

এখন অবশ্য অন্য বেশ ধারণ করেছে

হয়তো চামড়ার রং পাল্টে গেছে!

হয়তো আরো বিধ্বংসী !

গলাভরা ধান লুট করতে বিন্দুমাত্র সংকোচ করে না।

অধিপতিরা ঐশ্বর্যের মতো ভোগ করে,

কৃষকের চোখের জল,

শুষে নেয় রক্তের শেষ ফোঁটা।

তারা কখনই বুঝতে চায় না 

রোগধরা দেওয়ালের পরিভাষা।

💬 মন্তব্য করুন

আপনার মতামত জানান

💭

এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করুন!