🌸
🌺
🌹
🌷
🌻
🍃
🌿
🍂
🍁
🦋
🦋
✦ কবিতা

"ক্ষতিপূরণ"

✍️ কবি

সুচন্দ্রা চ্যাটার্জ্জী

📍 2701 Vidyasagar Sarani, Purbapara Road, near Purbapara Rickshaw Stand, Kolkata - 700 063
Contact No. 70036 71501
0 লাইক
46 দেখা
0 মন্তব্য
ক্ষতিপূরণ এসেছে হাজার পঞ্চাশেক
পূরণ হবে ছোট্ট আশা, মুছবে কিছু মলিনতা ।
অঙ্গহানি হয়েছে সে নয় তেমন বিশেষ ।
কলের চাকা পিষেছে ডানের মধ্যমা,
ছিল যখন করেনি উঁচিয়ে উঠে
শাসন শোষণের সমুখের বিরূপ তর্জমা,
ভাগ্যিস প্রথমা ও বৃদ্ধাঙ্গুলি আছে অক্ষত
জ্বী হুজুরির দায় নেবে আবেদন নিবেদনে
অথবা তাঁবেদারীর দোরে।
তর্জনীতে গর্জন কই, বুড়ো আঙুলে বিদ্রুপ ?
ঘ্যানঘ্যানে মাছি ভনভনে তাতেই দেবে টিপ্ ছাপ!
জীবন যাঁতাকলে পিষে নুলো যখন শিকড়,
জোড়াতালি সারমর্ম ভাটি কিংবা উজান
মূলস্রোতে আনাগোনা ওতো রংচঙে ভাষণ।
বাঁচার জন্য মরিয়া নিজেকেই মেরে মেরে,
আঙুলখানি নগদ পঞ্চাশ হয়ে ঘরে ফেরে। 

💬 মন্তব্য করুন

আপনার মতামত জানান

💭

এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করুন!