🌸
🌺
🌹
🌷
🌻
🍃
🌿
🍂
🍁
🦋
🦋
✦ কবিতা

"একটি দ্বিধা, বহু সারমেয়"

✍️ কবি

মধুরিমা দত্ত

📍 মধুরিমা দত্ত
2 লাইক
170 দেখা
0 মন্তব্য
একটি দ্বিধার সঙ্গে দেখা হলো শুক্রবারের মধ্যরাত্রে। দ্বিধা দু'হাতে আমার মুখ জড়িয়ে ধরল, তিন নম্বর চোখহীন কানা গর্তে চুমু খেল। আমি আর দ্বিধা, হাত ধরে শিক্ষানবিশ পাখিদের মতো উড়ে গেলাম অনেক উঁচু। যেহেতু মধ্যরাত, আগেই বলেছি, রাস্তার আলো আমার তিন নম্বর চোখের মতোই কানা। একটি কুকুরের পিছনে অনেক কুকুর, একটি মানুষের পিছনে বহু ধাক্কা। দ্বিধার সঙ্গে বসে তখন গুহাচিত্র ও সাংসদদের ভূমিকা নিয়ে তর্ক করছি, দ্বিধাকে তিন কুচি বরফ আর পর্যাপ্ত থুতু মিশিয়ে এগিয়ে দিচ্ছি, আলোচনা করছি বোমা ও কাতুকুতু বিষয়ক বিভাব কবিতা, জিজ্ঞেস করছি, লাল পতাকা সম্পর্কে নস্ত্রাদামুস ঠিক কী বলে গিয়েছেন? এ পর্যন্ত সব ঠিকই ছিল, কেবল আশাবাদের রঙ কেন দুধে আলতা, জিজ্ঞেস করতেই দ্বিধা উড়ে গেল সেই মানুষটির পিছনে, যার পিছনে একাধিক কুকুর, বহু ধাক্কা, আর একটি মৃত্যু....

💬 মন্তব্য করুন

আপনার মতামত জানান

💭

এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করুন!