🌸
🌺
🌹
🌷
🌻
🍃
🌿
🍂
🍁
🦋
🦋
✨
✨
✦ কবিতা

"নিজের ঠিকানা কিছু নাই"

গ
✍️ কবি

গোবিন্দ মোদক

📍 Gobinda Modak
Radhanagar
Post- Ghurni
Krishnagar, Nadia 741101
8653395807
❀
0 লাইক
61 দেখা
0 মন্তব্য
❀ ✦ ❀
নিজের ঠিকানা কিছু নাই  
গোবিন্দ মোদক 

নিজের ঠিকানা খোঁজা 
জন্ম থেকেই শুরু 
আজীবন চলে সেই খোঁজা – 
কতো আসে কতো যায় 
জন্ম মৃত্যু ‘কাল’ পায় 
বয়ে চলা কতো শত বোঝা! 

তবুও ঠিকানা খোঁজা 
বাকি কিছু রয়ে যায় 
প্রকৃত ঠিকানা কোথায় — 
আজীবন বয়ে চলা 
ঠিকানার কথা বলা 
জীবন দরিয়া বয়ে যায়। 

মনে রেখো সার কথা 
কালের পথিক মোরা 
চলেছি আপন পথে ভাই — 
দু’দিনের পান্থশালা 
প্রেম ভালোবাসা ঢালা 
নিজের ঠিকানা কিছু নাই!! 
❀ ✦ ❀
✦

💬 মন্তব্য করুন

আপনার মতামত জানান

💭

এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করুন!