❀
✦
❀
অনেকটা শুকনো বাতাসের মতো ওরা এসেছিল দেশে দেশে চুষে নিয়েছিল ভেজা মাটির রস, শীতল আলোর দ্যুতি, জৈব আঁধার নিজেদের দেহকে সোনা দিয়ে বাঁধবে বলে দেশে দেশে ওরা রেখে গেছে বীজ, রেখে গেছে শেওলার রং চোষা ফ্যাকাসে আঁধার আজ আমাদের রক্তের গভীরে ওই বীজের নেশা জেগে উঠেছে ছড়িয়েছে অনেক দূর, অনেকটা পৃথিবীর বাইরেও হৃদয়কে ফাঁপা বেলুনের মতো ভোগবাদী হাওয়ায় ঠেসে রাখে অযুত-লক্ষ-কোটি নীল আঁধারে ভাসমান পৃথিবীতে লেগেছে দীর্ঘ শ্বাস নীল সাগরের জল ফুলে ওঠে দিন দিন প্রবল অভিমানে তবু নিজেদের দেহকে সোনা দিয়ে বাঁধবে বলে ওরা নক্ষত্রকেও নিতে চায় হাতের মুঠোয়, দেখে নক্ষত্র পতনের স্বপ্ন নক্ষত্র মরে না— নিজের আলোতে কাটে ভিন মানুষের দাপুটে মেঘ
❀
✦
❀
💬 মন্তব্য করুন
আপনার মতামত জানান
এখনো কোনো মন্তব্য নেই
প্রথম মন্তব্য করুন!