🌸
🌺
🌹
🌷
🌻
🍃
🌿
🍂
🍁
🦋
🦋
✦ কবিতা

"ফিরে দেখা"

✍️ কবি

ইন্দ্রজিৎ দত্ত

📍 6A Nandalal jew road kolkata 700 026
Ph No : 8336847256
Poet
1 লাইক
24 দেখা
0 মন্তব্য
  কেউ কেউ জানে না যে তারা মৃত। 
 ধ্বংস স্তুপের প্রাসাদের শেষ প্রহরী ,
প্রাচীন আর অভিশপ্ত। 


 জীবন মুছে দিয়েছে যে গান, যে নাম, যে কথা, যে ব্যথা।
 তাদের নিয়ে রোজ ঘুরে ঘুরে ফিরে আসা।
 বিকৃত মানসিকতার এক দুরারোগ্য অসুস্থতা।

 বিষাক্ত সাপের মত বসে থাকে দেওয়ালে নয় পাঁচিলে।
 হাটে ঘাটে জলাতে মাঠে। 
 এতটা বিষ ঢালবে কোথায় ?
 কলা গাছ নেই তো কাছে। 
 কার বিমলা কার বনলতা কার রাজলক্ষী কার পার্বতী নিয়ে এদের যত কথা। 
 অহেতুক যত মাথা ব্যথা। 
 কে বোঝাবে তাদের মহাপ্রস্থানের পথে বারণ আছে পিছু ফিরে দেখা। 

💬 মন্তব্য করুন

আপনার মতামত জানান

💭

এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করুন!