মা তোমার মিষ্টি হাসি
আমার মনে সুখের বাশি
দিনের শেষে বাড়ি ফিরে
তোমার মুখটা আগে দেখি।
আমার এই ছোট্ট মনে
তোমার কথা থাকে গোপনে
আমার ছোট্ট ছোট্ট ভুলগুলো
তুমি হাসতে হাসতে ক্ষমা করো ।
কী আনন্দ,স্নেহ ও মমতা দিয়ে
গাড়ে তুল্লাহ তুমি আমারে গো
মা মিষ্টি তোমার চেহরাখানি
তোমার চোখ দুটো মণি ।
যখনই আমি তোমারই দেখি
ভোরে যাই আমার এই মনখানি
মা তুমি কষ্ট লুকিয়ে রেখে
আমার মুখে হাসি ফোটায় ।
মায়ের দোওয়াতে আজ আমার
জীবনে এনেছে আল্লাহ বরকত
তোমাকে বানিয়েছে এই দুমিয়াতে
আল্লাহ আমার জন্য রহমত ।
সারাদিন তুমি আমাকে পাখির মতো খোঁজো
জানি না তুমি আমাকে কতটা ভালোবাসো
আমি কিছু না বল্লেও তোমাকে
তুমি আমার মনের কথা বুঝে যাও
মা, তুমি পাশে থাকলে জীবনটা জানি,
সব দুঃখ পেরিয়ে হাসবে আমার প্রাণখানি।
💬 মন্তব্য করুন
আপনার মতামত জানান
এখনো কোনো মন্তব্য নেই
প্রথম মন্তব্য করুন!