আলোর পথ অন্ধকারে যখন হারিয়ে যায় পথ,
চারদিকে যখন মিথ্যারই রথ,
তখন ইসলাম দেয় আলোর সন্ধান,
সত্যের পথে ডাকে মহান রহমান।
ইসলাম মানে শান্তির বাণী,
ইসলাম মানে রবের নিশানি,
ইসলাম শেখায় সত্য কথা বলতে,
অন্যের দুঃখে পাশে এসে দাঁড়াতে।
ইসলাম শেখায় মায়ের সম্মান,
বাবার প্রতি রাখতে যত্ন-প্রাণ,
গরিবের মুখে হাসি ফোটাতে,
অসহায় মানুষকে আপন করে নিতে।
ইসলাম শেখায় ক্ষমা করতে,
রাগ-অভিমান দূরে সরাতে,
হিংসা-বিদ্বেষ হৃদয় থেকে মুছে,
ভালোবাসার আলো জ্বালাতে।
কুরআন হলো পথের আলো,
তার বাণী কত সুন্দর, কত ভালো,
যে হৃদয়ে কুরআনের আলো জ্বলে
সে হৃদয় সত্যের পথে চলে।
নামাজ ডাকে ভোরের বেলা,
রবের সাথে হয় যে মেলা,
সিজদাতে নত হয় যে প্রাণ,
শান্তিতে ভরে তার অন্তরখান।
রোজা শেখায় ধৈর্য ধরতে,
ক্ষুধার্তের ব্যথা হৃদয়ে বুঝতে,
যাকাত শেখায় সম্পদ বিলাতে,
হজ শেখায় এক কাতারে দাঁড়াতে।
💬 মন্তব্য করুন
আপনার মতামত জানান
এখনো কোনো মন্তব্য নেই
প্রথম মন্তব্য করুন!