❀
✦
❀
বিবেক বিক্রি হয় না
শান্তনু ঘোষ
কারও প্রতি শ্রদ্ধা থাকতেই পারে-
তার আদর্শ, নিষ্ঠা আর ত্যাগের প্রতি।
তাই বলে অন্যায়কে প্রণাম নয়।
বিবেক কখনো দাসত্ব শেখায় না।
ব্যক্তির চেয়ে মানুষের কল্যাণ বড়।
নীরবতা অনেক সময় অপরাধ।
চোখের সামনে সত্য দাঁড়িয়ে থাকে।
দেখেও না দেখার ভানই সবচেয়ে বড় অন্যায়।
সব অন্যায় মরে গেলে পবিত্রতা ফিরে আসে।
❀
✦
❀
💬 মন্তব্য করুন
আপনার মতামত জানান
এখনো কোনো মন্তব্য নেই
প্রথম মন্তব্য করুন!