🌸
🌺
🌹
🌷
🌻
🍃
🌿
🍂
🍁
🦋
🦋
✨
✨
✦ কবিতা

"স্বপ্নের আলো"

E
✍️ কবি

Esrahul Mehedi

📍 NAME : ESRAHUL MEHEDI
SCHOOL: DARUL HUDA ISLAMIC UNIVERSITY
EMAIL: rahulmehedi22@gmail.com
❀
0 লাইক
21 দেখা
0 মন্তব্য
❀ ✦ ❀
ভোরের আকাশে সূর্য হাসে, জাগে নতুন গান, 
শিশিরভেজা ঘাসের বুকে, দোলে আশার প্রাণ। 
ছোট্ট পাখি ডানা মেলে, নীল আকাশের কোলে, 
নতুন দিনের স্বপ্নগুলো হৃদয়জুড়ে দোলে। 
 পথের ধুলো মেখে মেখে এগিয়ে যাব দূর,
 অন্ধকারের বুক চিরে জ্বালব আলোর নূর।
হার না মানা মনটা আমার রাখবে সাহস ধরে, 
হাজার বাধা এলেও আমি চলব আপন পথে। 
 নদীর মতো বয়ে যাব, পাহাড় পেরিয়ে, 
সত্যের প্রদীপ রাখব আমি হৃদয়জুড়ে জ্বালিয়ে। 
মানুষ যদি মানুষের পাশে দাঁড়ায় ভালোবেসে, 
পৃথিবীটা স্বর্গ হবে মমতারই দেশে। 
 স্বপ্ন শুধু চোখে নয়, থাকুক কর্মে লেখা, 
সৎ পথে যে চলে, তার নেই তো হারার শঙ্কা।
 জীবন হোক ফুলের মতো সুবাসে ভরা, 
ভালোবাসার আলোয় উঠুক নতুন ভোরের তারা। 
 ছোঁয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে চলি আজ, 
মানবতার জয়গান হোক জীবনেরই সাজ।
❀ ✦ ❀
✦

💬 মন্তব্য করুন

আপনার মতামত জানান

💭

এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করুন!