🌸
🌺
🌹
🌷
🌻
🍃
🌿
🍂
🍁
🦋
🦋
✨
✨
✦ কবিতা

"মাটির গন্ধে স্বপ্ন"

E
✍️ কবি

Esrahul Mehedi

📍 Esrahul Mehedi
NAME : ESRAHUL MEHEDI
SCHOOL: DARUL HUDA ISLAMIC UNIVERSITY
EMAIL: rahulmehedi22@gmail.com
❀
0 লাইক
22 দেখা
0 মন্তব্য
❀ ✦ ❀
মাটির বুকে ছোট্ট বীজে লুকিয়ে থাকে প্রাণ, 
একটু জলের ছোঁয়া পেলে জাগে নতুন গান। 
ঝড়ের সাথে লড়াই করে গাছটি দাঁড়ায় সোজা, 
রোদ-বৃষ্টির গল্প বুকে, পাতায় সবুজ খোঁজা।
 জীবন যেন নদীর মতো বয়ে চলে ধীরে, 
কত যে সুখ, কত যে দুঃখ আসে ফিরে ফিরে। 
তবু কেন থামব আমি, স্বপ্ন যখন জাগে? 
আশার প্রদীপ জ্বালব আমি আঁধার রাতের আগে।
 মায়ের মুখের মিষ্টি হাসি আকাশভরা চাঁদ, 
বাবার ঘামে লেখা থাকে জীবনেরই সাধ। 
বন্ধুর হাতে হাতটি রেখে চলব বহুদূর, 
ভালোবাসার সুরে ভরুক পৃথিবী মধুর। 
 ধনসম্পদ নয় যে শুধু জীবনের পরিচয়, 
সৎ কাজ আর ভালো মানুষ সত্যিকারের জয়। 
যতদিন এই হৃদয়টাতে মানবতার বাস, 
ততদিন পৃথিবীজুড়ে ফুটবে ভালোবাসা। 
 স্বপ্নগুলো ডানা মেলুক নীল আকাশের গায়, 
নতুন দিনের সূর্য উঠুক সবার জীবন ছায়ায়।
❀ ✦ ❀
✦

💬 মন্তব্য করুন

আপনার মতামত জানান

💭

এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করুন!